আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৯, ২০২১, ৫:২০ অপরাহ্ণ




গৌরীপুর হাসপাতালে করোনারোগীদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন লায়ন কৃষিবিদ ড. সামীউল আলম লিটন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনারোগীদের জন্য লায়ন কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের উদ্যোগে ৩০টি অক্সিজেন সিলিন্ডার সোমবার (৯ আগস্ট/২০২১) অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও জেলা প্রশাসক মো. এনামুল হকের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলামের নিকট হস্তান্তর করেন।
৩০টি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা চেয়ারম্যানে মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়। কুরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মো. আতাহার আলী, গীতা পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কদ্দুছ, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাঈদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মীরন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১