আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২১, ৭:১০ অপরাহ্ণ




গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ (৭২) আর নেই। তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে দীর্ঘদিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এলাকার মসজিদ, ক্লাব সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য পারিবারিক কবরাস্থানে সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. এমদাদুল হকের নেতৃত্বে চৌকস পুলিশ দন স্বসস্ত্র সালাম প্রদান করেন। মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১