আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২১, ২:৫২ অপরাহ্ণ




তারাকান্দা পিডিবি’র ছিলা,ছেড়া তারে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন, দুর্ঘটনার আশঙ্কা

ময়মনসিংহের তারাকান্দা পিডিবির ছিলা,ছেড়া, কভার বিহীন জোড়াতালির ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয় গ্রাহকরা।
জানা গেছে, বিগত ৮/৯ বছর পূর্বে পিডিবি ফুলপুর অফিসের আওতায় তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পশ্চিম তালদিঘি গ্রামের আলহাজ্ব আলাল উদ্দিন ফকিরের বাড়ির উত্তর পাশে সওজ বিভাগের পাকা সড়ক হইতে পশ্চিম তালদিঘি ফকির বাড়ি পর্যন্ত এক কিলোমিটার ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন চালু হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, পাকা সড়কের বিদ্যুৎ সংযোগ হতে  ট্রান্সফর্মার স্থাপন করে হালকা ছিলা,ছেড়া, জোড়াতালির কভার বিহীন তারে দীর্ঘ এক কিলোমিটার সংযোগ দেওয়া হয়েছে।
এলাকার একাধিক বিদ্যুৎ গ্রাহক জানান, সংযোগ চালু হওয়ার পর বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী দৃষ্টি দেয়নি। ৮/৯টি খুঁটির ওপর  দীর্ঘ এক কিলোমিটার বিদ্যুৎ সংযোগ  থাকা ছিলা কভার বিহীন তার ছিড়ে মাটিতে পড়ে যায়। এতে যে কোন সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
 এছাড়া টানানো ছিলা ৩টি তার এক সাথে মিশ্রণে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। ফলে গ্রাহকের ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় গ্রাহকরা একাধিকবার ফুলপুর পিডিবির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না।
পশ্চিম  তালদিঘি গ্রামের বিদ্যুৎ গ্রাহক শামসুল হক, ফারুক বিশ্বাস জানান, সংযোগে শতাধিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ খাতে সরকার নিয়মিত বিদ্যুৎ বিল নিলেও গ্রাহকদের কল্যাণে বিদ্যুৎ অফিস এগিয়ে আসেনি।
 ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সংযোগ লাইনটি পূনঃরায় সংস্কার করে গ্রাহকদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১