আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
দৈনিক বাহাদুর || ডেস্ক
  • প্রকাশিত সময় : আগস্ট, ৫, ২০২১, ৮:২১ অপরাহ্ণ




পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানির বর্ষপূর্তি আজ : ময়মনসিংহে ১৬ আর গৌরীপুরে আসে ২জনের লাশ

পর্যটকবাহী নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানির ঘটনার এক বছর পূর্ণ হলো আজ।  ২০২০ সালের ৫ আগস্ট নেত্রকোনার মদনের উচিতপুর হাওরে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে ১৮ পর্যটকের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

মহামারির কারণে ঘটনায় নিহতদের স্মরণে সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো মিলাদ মাহফিল আয়োজন করা হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি ফেরদৌস আলম।

এদিকে ট্রলারের মালিক লাহুত মিয়াকে (৪১) গত ২৭ এপ্রিল নৌপরিবহণ অধিদপ্তরের মামলায় উচিতপুর ট্রলারঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের নূরুল হকের (পুলিশ মিয়া) ছেলে।

এ ছাড়া নৌকার অপর দুই মাঝি উচিতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আল আমিন ওরফে শাহাদাত (২৮) এবং কুলিয়াটি গ্রামের আলাদ মিয়ার ছেলে কায়রুল ইসলামকে (৩০) থানার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা জামিনে রয়েছেন।

গত ২০২০ সালের ৫ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রামের ও গৌরীপুর উপজেলা থেকে ৪৮ শিক্ষক-শিক্ষার্থী পর্যটকবাহী যাত্রী উচিতপুর ট্রলারঘাট থেকে ভাই ভাই ট্রলারে হাওর ভ্রমণে বের হয়। ট্রলারটি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের রাজালীকান্দা নামক স্থানে পৌঁছলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবে দুই কন্যাশিশুসহ ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, এ ঘটনার পর থেকেই ঘাট এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। নৌকাচালকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশেষ করে রাতেরবেলায় নৌকা যেন দিগ্বিদিক না যেতে পারে তাই দুদিকে দুটি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১