আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৫, ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ




সাতক্ষীরার শামসুন্নাহার যেভাবে হলেন পরীমনি : পরীমনির উত্থান সিনেমার গল্পকেও হার মানায়

২০১১ সালে বিনোদন জগতে কাজের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন সাতক্ষীরার তরুণী শামসুন্নাহার স্মৃতি। এরপর ধারণ করেন পরীমণি নাম। মডেলিং দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। এরপর বেশকিছু টিভি অনুষ্ঠান ও নাটকে কাজ করেন। তবে একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ঝড়ের মতো মুহূর্তেই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।

সময়টা ছিল ২০১৫ সাল। সে বছর মুক্তি পায় পরীমণি অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ওই সিনেমা মুক্তির আগেই তিনি প্রায় ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন! যা বাংলাদেশ তো বটেই, যেকোনো সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্ষেত্রেই বিরল। যদিও সবগুলো সিনেমা শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেনি।

‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে যাত্রা শুরু হলেও পরীমণি আলোচনায় আসেন ‘রানা প্লাজা’ সিনেমার মাধ্যমে। কেবল ২০১৫ সালেই তার এক ডজন সিনেমা মুক্তি পেয়েছিল। রাতারাতি ঢালিউডের তারকা বনে যান তিনি। সেই সঙ্গে তার হাতে আসতে থাকে নতুন নতুন সিনেমার কাজ আর কাড়ি কাড়ি অর্থ। শুরু হয় তার বিলাসবহুল জীবন।

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে ফ্ল্যাট নেন পরীমণি। লেকের ধারে তার সেই রাজকীয় বাসার অন্দরমহল বিভিন্ন সময় ছবি ও ভিডিওতে দেখা গেছে। এছাড়া একাধিক গাড়িও রয়েছে এই অভিনেত্রীর।

কিছুদিন আগে এক দুর্ঘটনায় তার আগের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। সবাইকে অবাক করে দিয়ে মাত্র এক দিন পরেই নতুন আরেকটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলেন পরী। তখন অবশ্য অনেকে তার এত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

সিনেমায় পরীমণির জনপ্রিয়তা বাড়ে ২০১৬ সালে। ওই বছর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘রক্ত’। সেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এর পরের বছর ‘অন্তর জ্বালা’ সিনেমায় কাজ করেও প্রশংসিত হয়েছিলেন এ নায়িকা।

তবে পরীমণির ক্যারিয়ারে এ পর্যন্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘স্বপ্নজাল’। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে

সিনেমায় পরীমণির সাফল্য খুব একটা উল্লেখযোগ্য নয়। কেননা তার অভিনীত কোনো সিনেমাই খুব একটা দর্শকপ্রিয়তা পায়নি। তিনি মূলত ব্যক্তিগত নানা কর্মকাণ্ডেই পরিচিতি পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা রূপে হাজির হওয়া এবং বিভিন্ন সময়ে বিতর্কিত কাজ ও মন্তব্য করে চর্চার বিষয়ে পরিণত হয়েছেন তিনি।

সম্প্রতি পরীমণির ঝলমলে ক্যারিয়ারে লেগেছে দাগ। গত জুন মাসে উত্তরা বোট ক্লাবে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তিনিই হয়েছেন বিতর্কিত। সেই ঘটনার রেশ কাটিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিলেন পরী।

তবে বুধবার (৪ আগস্ট) বিকেলে তাকে আটক করেছে র‍্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়।

২০১৫ সালে বিদ্যুতের মতো যে পথচলা শুরু করেছিলেন পরীমণি, সেটা যেন ২০২১-এ এসে ধ্বংসের মুখে পড়ে গেল। যেমন রাতারাতি তার উত্থান হয়েছিল, তেমন রাতারাতিই যেন পতনের খাতায় নাম লেখালেন ঢালিউডের এই গ্ল্যামারগার্ল।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১