বিয়ের প্রলোভনে এক সন্তানের জননী বিধবা নারী ধর্ষণের শিকার হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী গ্রামের মোঃ হযরত আলীর পুত্র এনামুল হক হৃদয় (৩২) পাশের বাড়ির এক সন্তানের জননী বিধবা নারীর বাড়িতে আসা যাওয়া করত। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক সৃষ্টি হয়। এনামুল হক হৃদয়কে বিয়ের কথা বলিলে তালবাহানা করিতে থাকে।
ধর্ষিত ওই নারী জানান,গত ১৮ মে রাতে এনামুল হক হৃদয় আমার ঘরে প্রবেশ করে শারীরিক মেলামেশা করতে চায়। পুনঃরায় থাকে বিয়ের কথা বললে ইচ্ছার বিরুদ্ধে জোরামলে ধর্ষন করে।
ধর্ষিতা আরও জানান, ঘটনাটি স্থানীয় লোকজনকে জানাইয়া গত ৬ জুলাই ধর্ষণকারী এনামুল হক হৃদয়ের বিরুদ্ধে তারাকান্দা থানা মামলা দায়ের করে।
ধর্ষিতা বিধবা নারী আক্ষেপ করে বলেন, মামলা হওয়ার তিন সপ্তাহ অতিবাহিত হলেও আজও পুলিশ ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পলাশ চন্দ্র পাল জানান, আসামি গ্রেপ্তার পুলিশ তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। উক্ত মামলার আসামি গ্রেপ্তারে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে।