আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২০, ১১:১০ পূর্বাহ্ণ




রাশিফল : আজকের দিনটি কেমন যাবে?

বাহাদুর ডেস্ক :

আজ সোমবার, ২০ জানুয়ারি ২০২০। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস—

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল : দিনের শুরু থেকেই পারিবারিক সমস্যা বিশেষ করে সন্তান বা পরিবারের জুনিয়র সদস্যদের শিক্ষাসংক্রান্ত বিষয়গুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনে ছুটি নিয়ে তা সমাধানের উদ্যোগে সুফল পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে : অংশীদারি ব্যবসার ঝামেলা নিরসনে প্রভাবশালী রাজনৈতিক কোনো নেতার সহায়তা পাবেন। আজ ব্যাংক ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হতে পারে। শেয়ার ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগের আগে সাবধানতা অবলম্বন করতে হবে।

মিথুন : ২১ মে-২০ জুন : জনসংযোগ ও সৃজনশীল কাজে আপনার পরিচিতি আগের চেয়ে আরও বেড়ে যেতে পারে। দেশের বাইরের কোনো প্রশংসাও পেতে পারেন। রাজনৈতিক কর্মীদের আজ সমঝোতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হতে পারে।

কর্কট : ২১ জুন-২১ জুলাই : নতুন যেকোনো ব্যবসায়িক উদ্যোগ আজ সফল হতে পারে। তবে লেনদেনের ব্যাপারে অভিজ্ঞ ও বিশ্বস্ত কারও সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিন। গবেষণা কর্মে সফলতা আসতে পারে। পুরস্কৃতও হতে পারেন।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট : কারও কারও ক্ষেত্রে কর্ম পরিবর্তনের শুভ সুযোগ আসতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি বিপত্তির কারণ হতে পারে। সুতরাং সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়। যারা গাড়ি চালাবেন তাদের চোখ-কান খোলা রেখে চলতে হবে।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর : পৈতৃক সূত্রে প্রাপ্ত ব্যবসায়ীদের ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্যের যোগ রয়েছে। প্রয়োজনে বৈদেশিক যোগাযোগেও ইতিবাচক ফল লাভ হতে পারে। সম্মান ও বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর : ব্যক্তিকেন্দ্রিক কোনো আবেগপ্রবণ ঘটনা আপনাকে অনেকটাই অস্থির করে তুলতে পারে। যানবাহন চালনায় অসতর্কতা বিপদে ফেলতে পারে। সড়ক পারাপারে সতর্কতা অবলম্বন করুন। পানাহারে সংযমী মনোভাব বজায় রাখুন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর : কোনো কারণ ছাড়াই আপনার মন হঠাৎ খারাপ হতে পারে। দুপুরের পর একটু বিশ্রাম নিন। দিনের শুরু থেকেই চোখ-কান খোলা রেখে কাজে মন দিন। কোনো বৈঠকে অংশগ্রহণের সময় নিজের বক্তব্য নির্ধারণ করে নিন।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর : বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। কারও কথায় নির্ভর করে হঠাৎ পরিকল্পনা পাল্টানো উচিত হবে না। দূরে থাকা মা-বাবার খোঁজখবর নিন এবং তাদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি : আজ নির্ধারিত সময়ের পর কর্মস্থলে উপস্থিতি আপনার জন্য বিব্রতকর অবস্থা সৃষ্টি করতে পারে। নতুন কোনো অধীনস্থের ব্যাপারে সতর্ক থাকুন। নিজের প্রয়োজনে আজ যা যা করা প্রয়োজন তাই করার উদ্যোগ নিন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি : গৃহিণীদের আজ আসবাবপত্র বা বিলাসী দ্রব্য ক্রয়ের ব্যাপারে নিজের আর্থিক অবস্থা বিবেচনা করে বাছাই করে নিন আপনার পছন্দের জিনিসটি। কিনে ফেলুন। পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ চরমে উঠতে পারে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ : নিজের কাজে আরও বেশি মনোযোগ দিন। কর্মস্থলে কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রাপ্তিযোগও শুভ। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজনৈতিক আলোচনায় উত্তেজনা দেখা দিতে পারে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০