আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৭, ২০২১, ১২:০৩ অপরাহ্ণ




শিমুলিয়ায় ঘরমুখো যাত্রীর ঢল, দুপাড়ে সহস্রাধিক যান আটকা

বাহাদুর ডেস্ক :

মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরি ও লঞ্চে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। এছাড়া ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।

তবে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ।

শনিবার সকালে শিমুলিয়া ফেরি ঘাটে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

জানা যায়, লঞ্চঘাটে মানুষের অস্বাভাবিক জট।  শিমুলিয়া বন্দর মাঠে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। কয়েকটি ট্রাক লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে খান বাড়ি পয়েন্টে। ফেরিতে প্রচণ্ড ভিড়ের কারণে মোটর সাইকেল জট গিয়ে পন্টুনে ঠেকেছে। যাত্রীবাহী যানগুলো পারাপারে প্রাধান্য দেওয়ায় দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের লাইন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এ রুটে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে । ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন জানান, এ রুটে মোট ৮৭টি লঞ্চের মধ্যে ৭৮টি লঞ্চ চলাচল করছে। বাকি লঞ্চগুলোর কাগজপত্র ঠিক না থাকায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া স্পিডবোট চলাচল নিষেধাজ্ঞা রয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১