আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২১, ১২:৪৫ অপরাহ্ণ




ময়মনসিংহ মেডিকেল কলেজের আয়োজনে গণটিকা কর্মসূচি পরিদর্শনে : সেব্রিনা ফ্লোরা

বাহাদুর ডেস্ক :

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এখন যে হারে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, সবার টিকা নেওয়াটাই প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে। সেভাবেই কাজ করছি। আমাদের আশা, টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হব না।

মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটরিয়ামে সিটি করপোরেশনের আয়োজনে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা যতই প্রস্তুতি নিই না কেন রোগী কমাতে না পারলে কাজ হবে না। এক্ষেত্র সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, টিকা পাওয়ার যে চ্যালেঞ্জ ছিল, তা মোটামুটি অভারকাম করে উঠেছি। ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি, এ সপ্তাহে ও পরবর্তী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরও টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি।

অ্যাস্ট্রাজেনিকা টিকার প্রথম ডোজ নেওয়া অনেকের দ্বিতীয় ডোজ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে, এ মাসেই অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে যাবে। আসার পরপরই যারা দ্বিতীয় ডোজ পায়নি, তাদের দেওয়া হবে।

করোনা সংক্রমণের মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করা প্রসঙ্গে বলেন, জীবিকার কারণে বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু খুলে দিতে হয়। জীবিকার জন্য যে কাজগুলো প্রয়োজন, সামাজিক দূরত্ব বজায় রেখে সেগুলো করে সামাজিক অনুষ্ঠান থেকে বিরত থাকলেও প্রতিরোধ করা সম্ভব। যেহেতু আমরা সেটি করি না, সে কারণে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হয়।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা সবাই যদি স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মানতাম তাহলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হত। তিনি স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করেন। আমরা নিজেরা নিজেদের সুরক্ষিত রাখলেই কভিড নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নগরীর চারটি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সব প্রস্তুতি রয়েছে। সবাই টিকা নিয়ে নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. ফজলুল কবির, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইমলাম প্রমুখ।

মঙ্গলবার সকাল থেকে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে ৩৫ বছরের বেশি বয়সের মানুষ টিকাকেন্দ্রগুলোতে ভিড় করছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০