রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, আজ সোমবার টিউকান্দাস্হ ঢাকুয়া ইউপি অস্থায়ী কার্যালয়ে ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ডিজিএফের চাল বিতরন করেন, ঢাকুয়া ইউপি চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মেজবাহ উদ্দিন মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান, বাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান ফকির, ট্যাগ অফিসার ও উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার বাবু সঞ্জয় কুমার বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম ও ইউপি সচিব গৌতম সেন।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এ ইউনিয়নে৫ হাজার ৯’শ ৯৯জন উপকারভোগীর মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরন করা হবে।
টি.কে ওয়েভ-ইন