আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ণ




ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মোকলেসুর রহমান (৭৬), স্বরস্বতি রায় (৬৫), টাঙ্গাইল সদরের জুনাইয়েদ আলী (৩৮), নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজ উদ্দিন (৯০), জামালপুর সদরের মমতাজ বেগম (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার আব্দুল খালেক (৭৫)।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের আম্বিয়া খাতুন (৬০), রিতা বসাক (৪৫), ফুলবাড়িয়া উপজেলার সিদ্দিক (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার আমেনা খাতুন (৭০) এবং টাঙ্গাইল সদরের আনোয়ারা (২৬)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪১৭ জন রোগী  ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪২৯টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৮৯ শতাংশ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১