আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২০, ৬:০৫ অপরাহ্ণ




ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস আর নেই

বাহাদুর ডেস্ক :

মেহেরপুরের ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস ইন্তেকাল করেছেন। শনিবার দুপুর ১টা ১০ মিনিটে সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, ভাষা সৈনিক নজির হোসেন বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত অসুখের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে যান। শনিবার আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্রেখ্য, ভাষা আন্দোলনের সময় মেহেরপুর উচ্চ ইংরেজী মডেল স্কুলের মুসলিম হোস্টেলের ছাত্ররা পোস্টারিং, পিকেটিংসহ গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেন। সে সময় অগ্রণী ভুমিকায় ছিলেন ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস। পরে ১৯৫৩ সালে ২১শে ফেব্রুয়ারি পালন করতে গিয়ে পুলিশের নির্যাতন সহ কারাবরণ করতে হয় তাকে।

১৯৫৫ সালে মেহেরপুর সরকারী উচ্চ ইংরেজী মডেল স্কুলের ছাত্ররা শিক্ষকদের শত বাধা ও ভয় ভীতি উপেক্ষা করে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে গিয়ে ক্লাস থেকে বের হয়ে যান। শিক্ষকদের আদেশ অমান্য করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নজির হোসেন বিশ্বাসসহ কয়েকজন ছাত্র মিছিল করেন। এ অপরাধে ওই ছাত্রদের রাতে পুলিশ আটক করে এবং স্কুল থেকে রাজটিকিট দিয়ে বের করে দেয়া হয়। যে কারণে পরবর্তীতে আর উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেননি নজির হোসেন।

ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, প্রেস ক্লাবের সভাপতি ফজুলল হকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১