আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৮, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ




নরসুন্দদের মাঝে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করে ময়মনসিংহ পুলিশ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহে ”সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক” এ প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশ দুঃস্থ/কর্মহীনদের জন্য স্বল্পমূল্যর  দোকান ১০ টাকায় দু’দিনের আহার বিক্রি করেছে বৃহস্পতিবার। বুধবার নগরীর মহারাজা রোডের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়দিনের মত এই আহার বিক্রি করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) প্রতীকি মুল্যে আহার বিক্রি উদ্বোধন করেন। এর আগে বুধবার এই কার্যক্রম টাউনহল মোড় সংলগ্ন পুলিশ অফিসার্স ক্লাবমাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, লকডাউনের বিধি নিষেধের কারণে রাস্তায় বের হওয়া কর্মহীন দুস্থ মানুষজনকে আমরা ঘরে ফেরৎ পাঠাচ্ছি। পাশাপাশি সেই সব অনাহারী পরিবারে উদ্ভুত মানবিক বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছি। সেই ভাবনা থেকেই মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামান স্বেচ্চা অনুদানের অর্থে এই কর্মসুচী হাতে নিয়েছেন। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই আহার বিক্রি চলমান থাকবে।

তিনি আরো বলেন, বুধবার হকার ও অসহায় নিরন্ন মানুষদের মাঝে প্রতিকীমুল্যে আহার বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার নরসুন্দুরদের (নাপিত) মাঝে আহার বিক্রি করা হয়। এ সময় তিনি আরো বলেন, যারা লকডাউনের কারণে তাদের পেশা হারিয়ে বেকার এবং কর্মহীন হয়ে পড়েছে আমরা খুজে খুজে তাদের মাঝে প্রতিকীমুল্যে আহার বিক্রি করছি। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে প্রতিদিন জেলা পুলিশ ঘুরে ঘুরে আহার বিক্রি করবে। এ জন্য জেলা পুলিশ আগে থেকে অসহায়, বেকার, কর্মহীন ও দুঃস্থদের তালিকা করবে। তিনি আরো বলেন, একটি পরিবারের দু’দিন চলবে সেই পরিমান খাদ্যপন্য দেওয়া হচ্ছে। বিতরনকৃত খাদ্যপন্যের মধ্যে ছিল, পাচ কেজি চাউল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, আলু দুই কেজি, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচা মরিচ ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু রায়হান, ফাল্গুনী নন্দী, আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০