আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২১, ১০:০৬ পূর্বাহ্ণ




ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- ময়মনিসংহ নগরীর কৃষ্টপুরের ফিরোজা খাতুন (৮০), সদর উপজেলার রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ির রোকেয়া বেগম (৪৫), নেত্রকোনার সাতপাই এলাকার দিদারুল ইসলাম (৭২) ও কলমাকান্দার আব্দুল করিম (১০১)।

ডা. মহিউদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড উপসর্গ নিয়ে মারা যান- জেলার ফুরবাড়িয়ার কান্দানিয়া গ্রামের সুমাইয়া আক্তার (১৯), গৌরীপুরের  শেখ সাদী (৫৫), ময়মনসিংহ সদর উপজেলার ঝুনু বেগম (৬০), মোশাররফ হোসেন (৫৫), শম্ভুগঞ্জের শেফালী বেগম (৩০), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের ধনবাড়ির রাবেয়া আক্তার (৭০), সুমানগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫) ও জামালপুর সদরের মোহাম্মদ আলী (৫৫)।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রেকর্ড ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১