রফিক বিশ্বাস,নিজস্ব প্রতিবেদক ।।
ময়মনসিংহের তারাকান্দায় লকডাউনের ৪র্থ দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ মামলা ৮ হাজার ৯’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, গতকাল ৪ জুলাই রবিবার উপজেলার মাঝিয়ালী বাজারে কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮টি মামলা ৮ জনকে ৮ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি উপস্থিত ছিলেন।
টি.কে ওয়েভ-ইন