রফিক বিশ্বাস,নিজস্ব প্রতিবেদক ।।
ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৬ বছর পদার্পণ উপলক্ষে আজ বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
জানা গেছে, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি গুটিগুটি পায়ে হাঁটতে হাঁটতে ১৬ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
যায়যায়দিন পত্রিকার তারাকান্দায় উপজেলা প্রতিনিধি মো : সোহেল রানা’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, তারাকান্দায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড়ঃ মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন,তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,
তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ কাশেম সরকার, তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের তারাকান্দা উপজেলা প্রতিনিধি মো : সাগর তালুকদার,ময়মনসিংহ প্রতিদিন শামীম হোসাইন ও শাকিল আহাম্মেদ প্রমূখ।
টি.কে ওয়েভ-ইন