ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্ত ১১জন হোম কোয়রেন্টিনে রয়েছেন। বুধবার পযর্šÍ আক্রান্ত রোগীদের মধ্যে কেউ হাসপাতালে নেই।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় স্থানীয় প্রশিক্ষিত কর্মচারী দ্বারাই নমুনা সংগ্রহ করে রেপিড এ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ফলাফল সংগ্রহ করা হয়। যাদের পজেটিভ রির্পোট পাওয়া যায় তাদের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে প্রেরন করা হয়। শুরু থেকে এ পর্যন্ত ১৯৭৫জন রোগীর নমুনা পরীক্ষা করে ১৯৭২জনের ফলাফল পাওয়া যায় এর মধ্যে ২৩৮জন সনাক্ত হয়। ইতোমধ্যে ৬জন রোগী মারা যায় এর মধ্যে একজন কারাগারে অন্যরা বিভিন্ন হাসপাতালে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, রেপিড এ্যান্টিজেন পরীক্ষার স্ট্রিক সরবরাহ অপ্রতুল তা ছাড়া নমুনা সংগ্রহ ও প্রেরণে কোন অর্থ বরাদ্দ নেই। হাসপাতালের পুরুষ ওয়ার্ডকে করোনার আইসুলেশন ওয়ার্ডে পরিনত করা হলেও এখন পর্যন্ত কোন রোগী ভর্তি নেই।