আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ২২, ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ




ঋণ নিয়ে হাঁস পালন, মড়কে সর্বনাশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
লাভের আশায় ঋণ নিয়ে হাঁসের খামার করেন স্বপন মিয়া (৩০)। সঠিক পরিচর্যা ও লালন-পালনে তাঁর খামারের হাঁসগুলো দ্রুত বেড়ে উঠতে থাকে। কিন্ত হঠাৎ করেই খামারে মড়ক দেখা দেয়ায় হাঁসগুলো মারা যেতে শুরু করলে মানসিক ভাবে ভেঙে পড়েন স্বপন। এই অবস্থায় কিভাবে ঋণ পরিশোধ ও সংসার চালাবেন এটাই তার দুশ্চিন্তা।
স্বপন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের নয়ানগর বাউশালী পাড়া গ্রামে। সে ওই গ্রামের আবুল হাশেমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে হাঁসের খামার দেয়ার জন্য ৩ মাস আগে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন স্বপন। বাড়ির পাশে সুরিয়া নদীর পাড়ে মাচা ও নেটের বেড়া দিয়ে খামার তৈরি করেন। এরপর কেন্দুয়া উপজেলা রামপুর থেকে ৩৬ হাজার টাকায় ১২শ হাঁসের বাচ্চা ক্রয় করে লালন-পালন শুরু করেন। খামারে পরিচর্যা ও দেখভালের জন্য স্বপন তার সহযোগী হিসাবে ১০ হাজার টাকা বেতনে কাজে নেন ইকবাল নামে এক যুবককে। দুই মাস সঠিক পরিচর্যায় খামারের হাঁসগুলো দ্রুত বেড়ে উঠতে থাকে। কিন্ত গত শনিবার থেকে খামারে মড়ক দেখা দেয়ায় হাঁসগুলো মারা যেতে শুরু করে। ইতিমধ্যে প্রায় ১ হাজার হাঁস মারা গেছে। বাকি যে হাঁসগুলো আছে সেগুলোও হয়ত আজ-কালের মধ্যে মারা যাবে বলে জানিয়েছেন খামারি স্বপন।
খোঁজ নিয়ে দেখা গেছে খামারের সামনে পড়ে আছে হাঁসের মরদেহের স্তপ। সেখানে বসে আহাজারি করছে স্বপন। তার পাশে বিষন্ন মনে বসে আছে সহযোগী ইকবাল। দু একজন তাদের শান্তনা দেয়ার চেষ্টা করলেও দুর্গন্ধে সেখানে বেশিক্ষণ টিকতে পারছিলেন না।
স্বপন মিয়া বলেন গত দুই মাসে প্রতিদিন হাঁসের খাবাদ বাবদ প্রায় ১ হাজার টাকা খরচ হয়েছে। আর এক মাস পরেই হাঁসগুলো ডিম দেয়া শুরু করতো। কিন্ত গত কয়েকদিন ধরে খিচুনি দিতে দিতে হাঁসগুলো মারা যাচ্ছে। ওষুধ দিয়েও বাঁচাতে পারিনি।
তিনি আরো বলেন খামারে হাঁস মরে যাওয়ায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন প্রতিমাসে ঋণের কিস্তি ৩৫০০টাকা। খামারের পরিচারক ইকবালের দুই মাসের বেতন পাওন। এখন কি খাবো, কিভাবে ঋণ পরিশোধ করবো এটাই দুশ্চিন্তা।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন খামারি স্বপনের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাকে সহযোগিতার চেষ্টা করা হবে। পাশাপাশি সে যেনে ঘুরে দাঁড়াতে পারে তাকে লোন দেয়ার চেষ্টা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল করিম বলেন চিকিৎসকদের সাথে পরামর্শ না করা ও সঠিক নিয়ম-নীতি না জেনে হাঁস পালন করায় অনেক সময় রোগাক্রান্ত হয়ে হাঁস মারা যায়। কি কারণে স্বপন মিয়ার হাঁস মারা যাচ্ছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা না করে বলে যাবে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০