ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন মঙ্গলবার (১৪ মে/২০২৪) ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। তিনি শহরের স্টেশন রোড, বালুয়াপাড়া মোড়, মধ্যবাজার, অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ, ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া, গাজীপুরে গণসংযোগ ও পথসভা করেন।
এসব পথসভায় ও গণসংযোগে সকলের নিকট চশমা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের সেবা দিবো, আপনার একবার আমাকে নির্বাচিত করুন।
আব্দুল লতিফ, মো. ফখর উদ্দিন মাস্টার, মো. খায়রুল ইসলাম মাস্টার, আব্দুর রাজ্জাক, আরশেদ আলী, মো. বাবুল মিয়া, মো. মুরাদ উদ্দিন তালুকদার, শফিউল্লাহ, মিজানুর রহমান মিজান, মো. সুমন মিয়া, মো. মোফাজ্জল হোসেন, মো. পলাশ মিয়া, মো. মানিক মিয়া প্রমুখ।
তিনি হিলফুল ফুজুল দাখিল মাদরাসার কৃষি শিক্ষক ও গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বীর আহম্মদপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক ভারপ্রাপ্ত সুপারিনটেন্ড হিসাবে দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনের নিয়মিত রেফারি ও সাহিত্য অঙ্গনেও রয়েছে বিচরণ। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আইসক্রীম প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে জহিরুল হুদা লিটন ১১হাজার ৭৬৮ ভোট পেয়েছিলেন।
দ্বিতীয়ধাপে ২১ মে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৫টি কেন্দ্রে ২ লক্ষ ৭৯হাজার ৮৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১হাজার ৮১৯জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩৮হাজার ৪০জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ও জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার।