ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ‘ভুমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯জুন/২০২১) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হেসেনের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনামিকা নজরুল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহাম্মদ, প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সাংবাদিক বৃন্দ।##