আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জুন, ১৬, ২০২১, ৯:২৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ভিজিডি কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় উপকার ভোগী দু:স্থ্য মহিলাদের তালিকায় নাম থাকা সত্যেও ইউপি সদস্যকে টাকা না দেয়ায় কার্ড দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরে ভিজিডি কর্মসূচির আওতায় অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ২৬০জনের মহিলা নাম চুড়ান্ত তালিকায় অর্šÍভ‚ক্ত হওয়ার পর গত ২৪ ডিসেম্বর উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ইউএনও এবং সদস্য সচিব মহিলা বিষয়ক কর্মকর্তা স্বাক্ষরে চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়। সরকারি বিধি মোতাবেক প্রত্যেক কার্ডধারী প্রতিমাসে ৩০ কেজি হারে চাল পাওয়ার কথা। ওই ইউনিয়নের চার মাসের চাল উত্তোলন করে বিতরণ করা হলেও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হেলিম ১০ মহিলার কার্ড নিজ হাতে রেখে বিভিন্ন তাল বাহানা করছেন। বুধবার ওই ইউনিয়ন পরিষদ সচিব হুমায়ুর কবীরের সাথে কথা হলে তিনি জানান, ওই ওয়ার্ডের ১০টি সহ ২৪টি কার্ডের চাল বিতরণ করা হয়নি। কুমারুলি গ্রামের লিটন মিয়ার স্ত্রী মেরিনা খাতুন অভিযোগ করে জানান, হেলিম মেম্বার তার কাছ থেকে ছবি জাতীয় পরিচয়পত্র নিয়ে যায়। মেম্বার আবেদন করেছে কি না জানা নেই। পরে জানতে পারেন তার নাম তালিকায় থাকার পর মেম্বারের কাছে কার্ড চাইলে তিনি বলেন, কার্ড নিলে ৫হাজার টাকা লাগবে। টাকা দেওয়ার মতো আর্থিক সংগতি না থাকায় মেম্বার তাকে কার্ড দেয়নি তাই সে চাল তুলতে পারেনি। একই গ্রামের আ: কদ্দুছের স্ত্রী মরিয়ম আক্তারের নাম তালিকায় থাকলেও তিনি কার্ড পাননি। ইউপি সদস্য আব্দুল হেলিমের সাথে কথা হলে কার্ড নিতে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টুর সাথে কথা হলে তিনি বলেন, হেলিম মেম্বারকে তার ওয়ার্ডের তালিকা ভুক্ত মহিলাদের কার্ড গুলো বিতরণ করার জন্য একমাস পূর্বেই বুঝিয়ে দেয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, তালিকায় যাদের নাম আছে তাদের কে চাল দিতে হবে। কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১