আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ১০, ২০২১, ৪:৩২ অপরাহ্ণ




তারাকান্দায় ইকবাল হত্যা ৫ দিনেও খুনের রহস্য উদ্ঘাটন হয়নি

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহের তারাকান্দায় কলেজ ছাত্র শাহিনূর আলম ওরফে ইকবাল খুনের রহস্য ৫ দিনেও উদঘাটন হয়নি। উক্ত ঘটনা পুলিশ সন্দেহভাজন ২ জনকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে গত মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আব্দুর রউফের পুত্র ময়মনসিংহ নগরী রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহিনূর আলম ওরফে ইকবাল (১৯)। গত ৩১ মে রাতে বাড়ির পাশে দোকানের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গত ৫ জুন একই গ্রামের নুরুজ্জামানের বাড়ির পেছনে পরিত্যক্ত টয়লেটের সেফটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। ইকবাল হত্যার ঘটনা তার বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে রবিবার রাতে অজ্ঞাত আসামী করে তারাকান্দা থানায় মামলা দায়ের করে। বাদী ও তার পরিবার জমি নিয়ে বিরুধে পাশের বাড়ির মোহাম্মদ আলী ওরফে গুলু ও তার ছেলে রানার বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাবা-ছেলেকে হেফাজতে নেয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, সন্দেহভাজন ২ আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১