আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুন, ৫, ২০২১, ৪:২৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ভেকিবিল খাল খননে এলাকাবাসীর স্বস্তির নিশ্বাস

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহের সদরের সীমান্তবর্তী কাতলাসেন ভেকিবিল খাল খননে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা স্বস্তির নিশ্বাস ফেলছে। গত আমন মৌসুমে ভাল ফলন পাওয়ায় তারা মহাখুশি।

প্রায় ২শ হেক্টর এলাকা জুরে ভেকিবিল এলাকার শতশত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা আমন মৌসুম এলেই অতি বর্ষনে বিলে পানি জমে থাকায় মৌসুমী ফসল ধান থেকে বঞ্চিত হতো। স্থানীয় ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ২০১৯-২০২০ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের জি,ও, বি ফান্ড থেকে ভেকিবিল খাল খননের জন্য ৩৬ লাখ টাকার একটি প্রকল্প পায়। স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এ প্রকল্পের কাজটি বাস্তবায়ন করেন। বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া ভেকিবিল খাল খনন কাজে সমিতির সহশ্রাাধিক সদস্য প্রায় ৩ হাজার ৭শ মিটার ( প্রায় ৪ কিলোমিটার) খালের খনন কাজ সম্পন্ন করে।

গত আমন মৌসুমে পানি জমে না থাকায় স্থানীয় প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা আমন ধানের চারা রোপন করেন। এবারই এই প্রথম আমন মৌসুমের ভাল ফলন হওয়ায় কৃষকরা মহা খুশি। খালের পাশ দিয়ে বয়ে যাওয়া ভেকি বিলে ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি ৬ লাখ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করে। খাল খনন ও ভেকিবিলে মাছের পোনা অবমুক্ত করায় সমিতির সদস্যরা এখন স্বস্থির নিঃশ্বাস ফেলছে। স্থানীয় সমিতির সদস্যরা ভেকিবিল খাল খননের ফলে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা যেমন বোর-আমন চাষে সুবিধা পাবে তেমন মাছ চাষে ব্যাপক লাভবান হবে ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা।

ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আরিফ রব্বানী ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মুক্তা বলেন, খাল খননে খালের পাশ দিয়ে নতুন সড়ক যোগাযোগে বিলপাড় এলাকার মানুষের কষ্ট অনেকটা কমে গেছে। সমিতির সদস্যদের দাবী ১৫ থেকে ২০ টি কালভার্ট স্থাপন জরুরী হয়ে পড়েছে।
খাল খনন বাস্তবায়নকারী স্থানীয় এলজিইডি প্রকৌশলী মোঃ শাহ নেওয়াজ বলেন, ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের সহযোগীতায় খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত।

টি.কে ওয়েভ-ইন

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০