রফিক বিশ্বাস,তরাকান্দা থেকে।।
ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিকেল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ৩ দিনেও সন্ধান মিলেনি।
জানা গেছে, তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফ এর পুত্র ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী মোঃ শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) গত সোমবার (৩১মে) রাত ১০ টায় বাড়ির পাশে এক দোকানে চা পানের কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
এ ব্যাপারে পরদিন মঙ্গলবার ( ১জুন) ওই শিক্ষার্থীর পিতা আব্দুর রউফ তারাকান্দা থানার জিডি করেছে। নিখোঁজের তিন দিন অতিবাহিত হলেও ওই শিক্ষার্থীর কোন সন্ধান না পেয়ে পরিবার-পরিজন আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে।
টি.কে ওয়েভ-ইন