আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ




মসিকের জলাবদ্ধতা নিরসনে নাগরিকগণের সহযোগিতা কামনা করেছেন মেয়র

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের লিচু বাগান, নাসিরাবাদ কলেজ রোড ও কেওয়াটখালী পশ্চিমপাড়া এলাকার জলাবদ্ধতা নিয়ন্ত্রণ এবং করণীয় নিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। বুধবার সকালে মেয়র টিটু পরিদর্শনকালে জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ড কাউন্সিলর এবং প্রকৌশল বিভাগকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বের সাথে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে আমরা বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে সক্ষম হয়েছি। নতুন অর্ন্তভুক্ত এলাকায়ও পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ীভাবে সমাধান করা হবে।

তিনি আরো জানান, নাগরিকগণের সহযোগিতা এবং সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি ড্রেনে আবর্জনা না ফেলা, নির্ধারিত জায়গা ছেড়ে সিটি কর্পোরেশনের নিয়ম এবং আইন কানুন মেনে বাড়ি করা, যত্রতত্র আবর্জনা না ফেলার বিষয়ে নাগরিকগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী মন্ডল, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শামীমা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০