আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২১, ৫:১৪ অপরাহ্ণ




ময়মনসিংহে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষক নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ময়মনসিংহের আয়োজনে বৃহ¯প্রতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের হলরুমে এই সভা হয়। উশিকা সমাজ কল্যাণ সংস্থার সহায়তায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম। নাটাবের সহ সম্পাদক এডভোকেট আবুদল হামিদের সভাপতিত্ব নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদের সঞ্চালনায় ডেপুটি সিভিল সার্জন, ডাঃ পরীক্ষিত কুমার পাড়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আলাউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক খোরশেদ আলম, মেডিকেল অফিসার ফয়সাল আহেমদ, সিটি কর্পোরেশনের লাইসেন্স পরিদর্শক ইফতেখারুল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে মতবিনিময় সভায় নাটাবের প্রজেক্ট ম্যানেজার একেএম খলিল উল্লাহ প্রজেক্টরের মাধ্যমে তামাকজাত দ্রব্যের নানা ক্ষতিকারক দিক তুলে ধরেন।

সভায় সিভিল সার্জন বলেন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধকরণে আইন করতে হবে। এছাড়া তামাকজাত দ্রব্যে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে ব্যাপক প্রচারণা, অভিভাবকদের মাঝে সচেতনতা গড়ে তুলতে অধিকমাত্রায় কাউন্সিলিং করতে হবে। তিনি বলেন, অভিভাবক সচেতন হলেই তামাকজাতদ্রব্য কোমলমতি শিশু কিশোরদের মাঝে ব্যবহার কমবে। একই সাথে যে সমস্ত এলাকায় কৃষক সাধারণ তামাকজাতদ্রব্য উৎপাদন করেন প্রয়োজনে তাদেরকে ভর্তুকি দিয়ে তামাকজাত দ্রব্য উৎপাদন করতে উৎসাহিত করে তুলতে হবে। এর আগে নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, ময়মনসিংহ নগরীর ২ হাজার ৩৯১টি দোকান ও স্পটে তামাকজাত দ্রব্য বিড়ি, সিগারেট কেনা বেচা হচ্ছে। অহরহ যেখানে সেখানে তামাকজাত দ্রব্য কেনা বেনা কমানোসহ বিক্রেতাদেরকে আইনের আ্রতায় আনতে লাইসেন্স প্রথা চালু করা উচিত। তাহলে বেআইনীভাবে অপ্রাপ্তদের কাছে সিগারেট বিক্রি কমে আসাসহ সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১