আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মে, ৩১, ২০২১, ৮:৪৬ অপরাহ্ণ




কিশোরী ধর্ষণ হত্যার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৫জনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলাটি থানায় এফআইআর হিসেবে নতিভূক্ত করা হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ থানায় ওই মামলাটি এফআইআর হিসেবে নতিভূক্ত করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার উচাখিলা ইউপির চরআলগী গ্রামের স্বপন মিয়া ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৩মে দায়েরকৃত মামলাটি আদালতের নিদের্শে সোমবার রেকর্ড করা হয়।
মামলার সূত্রে জানাযায়, উচাখিলা বাজারে কৃষি বিভাগের সরকারি পরিত্যাক্ত সীডস্টোরে মামলার বাদি স্বপন মিয়ার তালাক প্রাপ্ত স্ত্রীসহ ৩কন্যা বসবাস করতো। ওই বাসায় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক নিয়মিত যাতায়াত করার সুযোগে তার কিশোরী কন্যা স্বর্ণা (১৬) কে মিথ্যা প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে তোলায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তাকে কবিরাজী ঔষধ সেবন করায় স্বর্ণার রক্তক্ষরণ হওয়ায় গত ৯মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস হাসপাতালে স্বর্ণা মারা যায়। এঘটনায় নিহতের বাবা স্বপন মিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত বাদির অভিযোগটি এফআইআর করে ৭কর্ম দিবসের মধ্যে ট্রাইব্যুনালে অবহিত করার জন্য ঈশ্বরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১