আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : মে, ২৭, ২০২১, ৬:৩৩ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় সংবাদ সম্মেলন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কিশোরী ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের কৃত মামলা প্রত্যাহার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার উচাখিলা ইউপি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাতিজা নায়েব এ জাহান মনি। বক্তব্য রাখেন আ’লীগ উচাখিলা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম স্বাপন, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ। বক্তারা কিশোরী ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫জনের বিরুদ্ধে দায়ের কৃত মামলাটি সম্পুর্ণ মিথ্যা বনোয়াট বলে দাবি করেন।
উল্লেখ্য: গত ২৩ মে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, তার ভাই ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুরুল হকসহ ৫জনের নামে মামলা দায়ের করেন নিহত কিশোরীর বাবা। আদালত এ অভিযোগটি এফআইআর হিসেবে রেজিস্ট্রিভুক্ত করে ৭দিনের মধ্যে ট্রাইব্যুনালে অবহিত করার নির্দেশ দেন ঈশ্বরগঞ্জ থানার ওসিকে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০