আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : মে, ২৬, ২০২১, ৭:৫০ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৪ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও ৩শত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান মাদক ও জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ সুপারের কঠোর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁওয়ের জন্মেজয় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী নাহিদ খান ও মামুন মিয়া। এছাড়া তারাকান্দার রামচন্দ্রপুর থেকে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হেলাল মিয়াকে গ্রেয়তার করা হয়েছে। এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো, সাদিব হাসান তানজিল ও ইখলাছ আহম্মেদ নয়ন। এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁওয়ের জন্মেজয় থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেয়তার করে। তারা হলো, মামুন মিয়া ও মোঃ জনি।

এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছায় বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাতে গোলাইতাপুর এলাকা ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়াড় সামগ্রী উদ্ধার করা হয়। জুয়াড়িরা হলো, ইসমাইল হোসেন, মানিক মিয়া, রমজান আলী, দুদু মিয়া, জালাল মিয়া, আয়নাল উদ্দিন, হাফিজুল ইসলাম, সেলিম মিয়া, মোঃ খোরশেদ, নূরু ইসলাম, বকুল মিয়া, আমিনুল ইসলাম, ফখরুল আলম ও রফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০