ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাস্থ্য বিভাগের দূর্নীতিবাজ কর্মকর্তা, সাংবাদিক রোজিনা ইসলামের হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি, নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইনকিলাব সংবাদদাতা আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি সময়ের আলো প্রতিনিধি নীলকণ্ঠ আইস মজুমদার, যুগান্তর প্রতিনিধি সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ভোরের কাগজ প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।