ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলার ২আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পৌর শহরের কাঁচামাটিয়া নদীর ওপর ব্রীজের পাশ থেকে আজিজুল হত্যা মামলার আসামি একলাছ উদ্দিন ও আব্দুছ ছালামকে গ্রেপ্তার করা হয়। আসামিদের গ্রেপ্তারের বিষয়টি ওসি আব্দুল কাদের মিয়া নিশ্চিত করেন।
উল্লেখ্য: গত ৭ মে ইফতারের আগে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় আজিজুল হক নিহত হন। আসামি গ্রেপ্তার না হওয়ায় ১৭ মে এলাকাবাসী এক মানববন্ধন করে।