আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২১, ৩:১০ অপরাহ্ণ




গাড়ি ভাড়ার টাকা না থাকায় মায়ের মরদেহ নিয়ে কাঁদছিল দুই বোন

স্টাফ রিপোর্টার
হাসপাতালে মায়ের মরদেহের নিয়ে অঝরে কাঁদছে দুই বোন।গাড়ি ভাড়ার টাকা না থাকায় মায়ের মরদেহ বাড়ি নিতে পারছিল না তারা। এদিকে দালালদের একটি চক্র মরদেহ বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে টাকা দাবি করে দুই বোনের কাছে। টাকা না দিলে মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার ভয়ও দেখায়। খবর পেয়ে অসহায় দুই বোনের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প প্লাস ময়মনসিংহ টিম। পরে ওই টিমের উপদেষ্টা আলী ইউসুফ ও সদস্য অলক সরকার অ্যাম্বুলেন্স ভাড়া করে দুই বোন ও মরদেহ বাড়ি পৌঁছে দেয়।
সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম মিনারা বেগম (৫৫)। সে জেলার ঈশ^রগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালি গ্রামের দরিদ্র দিনমজুর নূর ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে মিনারা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কয়েকদিন আগে মিনার বেগম অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে মায়ের দেখভাল করতেন দুই বোন সুমি (১২) ও সুরাইয়া (১৮)। এদিকে সোমবার রাতে মিনারা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে গাড়ি ভাড়ার টাকা না থাকায় মায়ের মরদেহ বাড়িতে নিতে না পেরে অঝরে কান্নকাটি শুরু করে দুই বোন। অপরদিকে দালালদের চক্র মরদেহ বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে দুই বোনের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার কথা বলে ভয় দেখায়। এমন অবস্থায় বিষয়টি জানতে পেরে দুই বোনের পাশে দাঁড়ায় হেল্প প্লাস ময়মনসিংহ টিম।

নিহতের দেবর শফিকুল ইসলাম বলেন ভাবীর মৃত্যু সংবাদ পেয়ে আমি হাসপাতালে আসার প্রস্ততি নেই। এমন সময় দুই ভাতিজী মোবাইলে জানায় কিছু তার মায়ের লাশ বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে চার হাজার টাকা চাইছে। পরে আমি মোবাইলে ওই লোকের সাথে কথা বললে তারা আমাকে হুমকি দেয় টাকা না দিলে লাশ শ্মশানে নিয়ে যাবে। এমন পরিস্থিতিতে হেল্প প্লাস ময়মনসিংহ টিম নিজ খরছে অ্যাম্বুলেন্সে করে ভাবীর লাশ ও দুই ভাতিজিকে বাড়ি নিয়ে আসে।
হেল্প প্লাস ময়মনসিংহ টিমের সদস্য অলক সরকার বলেন গাড়ি ভাড়ার টাকা না থাকায় দুই বোন তাদের মায়ের লাশ বাড়ি নিতে পারছেনা জানতে পর হাসপাতালে যাই। পরে অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ সহ দুই বোনকে রাতেই বাড়ি পৌঁছে দেই আমরা। যিনি অ্যাম্বুলেন্স ভাড়া দিয়েছিন তিনি একজন শিক্ষক তবে নাম প্রকাশ করতে চাননি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১