আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২১, ৮:১৪ অপরাহ্ণ




ময়মনসিংহে রতন স্যার চ্যাম্পিয়ন্স ক্রিকেট টুর্ণামেন্টের লগো জার্সি ও ট্রফি উন্মোচন

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত রেক্টর ‘আমীর আহম্মদ চৌধুরী রতন স্যারের’ স্মরণে ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। ‘আমীর আহম্মদ চৌধুরী রতন স্যার চ্যাম্পিয়ন্স ট্রফি’ নামে এ টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার সকালে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘খেলবে মুকুল, জিতবে মুকুল’ এই শ্লোগানে এ টুর্নামেন্টের লগো, জার্সি ও ট্রফি উন্মোচন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুকুল ফৌজের সচিব প্রধান নারায়ন চন্দ্র দাশ, স্কুলের প্রধান শিক্ষক সামছুল আলম, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হারুন অর রশিদ লিটন, স্কুল প্রাক্তন ছাত্র আব্দুল জব্বার চৌধুরী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিত রায়, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান। আয়োজক কমিটির আহ্বায়ক নাসিম আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ। এসময় স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র টিটু বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে বিদ্যালয়ের ৩৫ টি ব্যাচের মধ্যে ৩২টি ব্যাচ আজ একত্রিত হয়েছে। যার মাধ্যমে নিজেদের বন্ধন সুদৃঢ় করার বিশাল সুযোগ তৈরি হয়েছে। কেননা আমাদের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে আন্তঃযোগাযোগের ঘাটতি ছিল। তবে এ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে মিলন মেলার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনেক কাজে লাগবে। সেটিকে কাজে লাগিয়ে আমরা সবাই এগিয়ে যেতে চাই। আগামী ৫ এপ্রিল শুরু হয়ে ৯ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। এতে স্কুলের ৩২টি ব্যাচের ক্রিকেট দল ৫০ বলে অংশগ্রহণ করবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১