আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২১, ৯:১৭ অপরাহ্ণ




বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন- মসিক মেয়র টিটু

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছি। আর স্বাধীন হয়েছি বলেই মুক্ত পরিবেশে নিজেদের বিকাশ ঘটাতে পারছি। আজ আমরা গর্ব করে বলতে পারছি আমরা উন্নয়নশীল দেশের নাগরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন আয়োজিত কেককাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিটি মেয়র।

উপস্থিত সকলের উদ্দেশ্যে মেয়র টিটু আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহ যাঁরা দেশের জন্য কাজ করছেন, তাঁদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখুন। বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সত্যের পথকে আঁকড়ে ধরে উন্নয়নকে ত্বরান্বিত করতে সহযোগীতা করুন। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই উন্নত দেশ হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাহবুবর রহমান দুলাল, প্যানেল মেয়র শামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব রাজীব সরকার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কণ এবং ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন ক্যাটিগরিতে পুরস্কার প্রদান করা হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০