আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ




স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করা পিতা ও চাচা কে পিটিয়ে জখম

তারাকান্দা (ময়মনসিংহ)প্রতিনিধি।।
স্কুলে আসা যাওয়ার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিতা ও চাচা কে পিটিয়ে জখম করেছে বকাটে ও তার দলবল। ঘটনাটি ঘটে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদীঘি গ্রামে গত শনিবার।
জানা গেছে, নলদীঘি গ্রামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৪) কোচিং করতে তারাকান্দা যাওয়া-আসার পথে একই গ্রামের মৃত শহিদুল ইসলামের বখাটে পুত্র রিফাত মিয়া ( ২১) উত্ত্যক্ত করতো। ওই ছাত্রী ঘটনাটি তার পিতা-মাতাসহ বাড়ির লোকজনকে জানালে বখাটে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে ঘটনার দিন বখাটে রিফাত মিয়া ও তার দলবল ওই ছাত্রী চাচা আবু ইউসুফের দোকানে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে ওই ছাত্রীর বাবা আবু সাঈদ ও চাচা আবু ইউসুফ কে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর জখম করে ‌। জখমীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রীর চাচা আবুল কাশেম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে তারাকান্দা থানা অভিযোগ দায়ের করেছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১