আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১১, ২০২১, ৬:১৩ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার নগরীর দিঘারকান্দা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সুত্রে জানা গেছে, বুধবার রাতে র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি দল নগরীর দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামান আধা নামে এক সন্ত্রাসীকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ (গুলি), একটি চাকু ও মোবাইল উদ্ধার করে। আটককৃত মনিরুজ্জামান আধা জেলা সদরের দাপুনিয়া কসাইবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে। মনিরুজ্জামান আধার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। মেজর ফজলে রাব্বী বলেন, মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক র‌্যাব শুরু থেকেই চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছে। জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করায় প্রশংসিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করছি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১