আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১১, ২০২১, ৬:১১ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির হাতে ৭২ বোতল ফেন্সিডিল ও ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৯

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও অটো চোরসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭২ বোতল ফেন্সিডিল, ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও চোরাই অটো উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় ও বড়বিলারপাড় থেকে ৭২ বোতল ফেন্সিডিলসহ আন্তঃজেলা ফেন্সিডিল ব্যবসায়ীচক্রের তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, বড়বিলারপাড় মধ্যপাড়ার শামীনুল ইসলাম ওরফে শামীম ওরফে সামি, শরীয়তপুরের মোঃ রাসেল ও নগরীর বাঘমারার আঃ হালিম। এছাড়া এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুরের ইমাদপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হাসান ও পলাশ হোসেন। এছাড়াও এসআই কামরুল হাসান সংগীয় ঈশ্বরগঞ্জের শিমুলাতলা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করে। অপরদিকে এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁওয়ের শিলাসী থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ এবং এসআই দেবাশীষ সাহা জেলা সদরের চুরখাই পাঁচ রাস্তা মোড়াস্থ বন্দমদল এলাকা থেকে অটো চোর আবু তাহের ও মোঃ জীবনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বৃধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০