রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দগত মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা গেছে, তারাকান্দা উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ রুহুল আমিন মাস্টার এর নেতৃত্বে গত মঙ্গলবার ৫০ জনের যুব সংহতি ও অঙ্গসংগঠনের একটি দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় ফুলপুর – তারাকান্দা আসনের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা যুব সংহতির আহবায়ক মোঃ রুহুল আমিন মাস্টার।
টি.কে ওয়েভ-ইন