আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৬, ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ




গৌরীপুরে টিভি সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাংচুরের বিচারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচন চলাকালে দুই মেয়র প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে দুই টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরজ্জামানের ওপর হামলা মারধর ও এনটিভির ক্যামেরা ভাংচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ময়মনসিংহে কর্মরত সাংবাকিকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন থেকে পুলিশের কাছে সরবরাহকৃত ভিডিও ফুটেজ ও ছবি দেখে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে। তা না হলে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে বলে ঘোষনা দিয়েছেন বক্তারা। মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আ ন ম ফারুক, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিব আশরাফ, বিভাগীয় নারি সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাসরুফা সুলতানা মিমি, সেক্রেরেটারি নুরজাহান পারভীন, মাছরাঙা টিভির শরীফুজ্জামজন টিটু, গাজি টিভির কাজি মোস্তফা মুন্না, দৈনিক বাংলাদেশ সমাচারের নূরে আলম পূর্ণ চৌধুরী, দৈনিক খবর পত্রের এম এ মোতালেব, দেশ টিভির ইলিয়াস আহমেদ, প্রথম আলোর জগলুল পলাশ রুশো, প্রথম আলোর ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ভোরের কাগজের রুহুল আমীন, ভোরের ডাকের সালাহ উদ্দিন বেলাল, দৈনিক জনতার সিরাজুল ইসলাম, আরটিভির বিপ্লব বসাক, এশিয়ান টিভির আবু তোরাব রাসেল ও এম হোসেন বিনয়, চ্যানেল আই টিভির ক্যামেরাপার্সন নাজিমুদ্দিন সাইদ, দৈনিক সংগ্রামের ইমরান কবির, ঢাকা টাইমসের জয়নাল আবেদীন, দৈনিক সবুজের বার্তা সম্পাদক মইনুদ্দিন রায়হান ও সাইফুল ইসলাম, সাপ্তাহিক আলাপসিংহের সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক একুশের সংবাদের গোলাম কিবরিয়া পলাশ, বাংলা পত্রিকার জাকির হোসেন, আজকের বাংলা দেশের বার্তা সম্পাদক বাবলি আকন, দেশকাল পত্রিকার অজয় সরকার, আমাদের কন্ঠের সুমন ভট্রচার্য, ডেইলি ট্রাইবুনালের কামরুল হাসান, অনিন্দ বাংলার জান্নাতুল ফেরদৌস রানু, সাপ্তাহিক পশরের আব্দুল হামিদ ইমরান, সিটিজিভির আব্দুল কাদের তারা, মো. শফিকুল ইসলাম, সোনালী শীষের ফটো সাংবাদিক মো. কামাল, সাপ্তাহিক ব্রহ্মপুত্রের ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুর রহমান ফারুক, আমাদের বানীর সম্পাদক মো. মিজানুর রহমান, এবং নির্যাতিত টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্জামান প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০