আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৪, ২০২১, ৬:১৭ অপরাহ্ণ




তারাকান্দা যৌতুকের দাবিতে স্ত্রীর মাথা ন্যাড়া

রফিক বিশ্বাস, তারাকান্দা ( ময়মনসিংহ) থেকে।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাও  ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন ও মাথা ন্যাড়া করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় নির্যাতিত কাকলি  আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার তারাকান্দা  থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়া তলা গ্রামের মৃত আবুল বাশারের কন্যা কাকলি বেগম (২০) এর বিয়ে হয় বিগত ১০ মাস পূর্বে পার্শ্ববর্তী  প্রজাবতখিলা গ্রামের হক মিয়ার পুত্র শাহ পরান(২৫) সাথে। বিয়ের ২/৩ মাস সংসার চলার পর কাকলি আক্তার এর গর্ভে আসে সন্তান। কাকলি আক্তার সাত মাসের গর্ভবতী। সন্তান গর্ভে আসার পর যৌতুকের জন্য শুরু হয় নির্যাতন। এক পর্যায়ে পাষণ্ড স্বামী গর্ভের সন্তান নষ্ট করার জন্য কাকলি আক্তার কে ২৯ জানুয়ারি ডাক্তারের কাছে নিয়ে যায়। গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় বাড়িতে এসে শুরু হয় নির্যাতন।
কাকলি আক্তার জানান,গর্ভের সন্তান নষ্ট না করা ও এক লক্ষ টাকা যৌতুকের জন্য শুরু হয় নির্যাতন। যৌতুক আনতে রাজি না হওয়া মারধরের পর  কাকলি আক্তারের মাথা ন্যাড়া করে বাড়িতে আটক করে রাখে।
তিনদিন পর সুযোগ পেয়ে  কাকলি আক্তার পালিয়ে তার বাবার বাড়িতে চলে আসে।
কাকলি আক্তারে মা জুলেখা বেগম জানান, আমার মেয়ে বাড়িতে আসিয়া নির্যাতনের ঘটনা বাড়ির লোকজন সহ আমাকে বলে। আমি বিষয়টি বাড়ির লোকজন সহ আশপাশের লোকজনের সাথে পরামর্শ করিয়া আমার মেয়ে সহ থানায় অভিযোগ করি।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১