আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২১, ১০:৫৪ অপরাহ্ণ




দৃষ্টি প্রতিবন্দীর জমি উদ্ধারে ময়মনসিংহে সংবাদ সম্মেলন

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের মুক্তাগাছার কুতুবপুরে দৃষ্টি প্রতিবন্দী মানিক মিয়ার ক্রয়কৃত জমি উদ্ধারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার। সন্ত্রাসীদের হুমকিতে অসহায় পরিবারটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মানিকের প্রতিবেশি মোয়াজ্জেম হোসেন।
এ সময় দৃষ্টি প্রতিবন্দী মানিকের প্রতিবেশি ওয়াজেদ আলী সুরুজ মোল্লা ও ভুক্তভোগি পরিবারের মানিকের স্ত্রী আসমা, বড় বোন কনিকা, এক ছেলে-দুই মেয়ে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, দৃষ্টি প্রতিবন্দী মানিক ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। ভিক্ষা করে জমানো টাকায় মুক্তাগাছার কুতুবপুরে সাড়ে ছয় শতাংশ জমি কিনে দখল ও নিজ নামে খারিজ করেছেন। জমিটি চাষাবাদের জন্য পার্শ্ববর্ত্তী আবু বক্কর সিদ্দিকের কাছে বর্গা দেয়। পরে আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় লোকজন ঐ জমি দখলের উদ্দেশে সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় ঘটনার খবরে মানিকের মা মৃত্যুবরন করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে কোন সুরাহা পাচ্ছে না দৃষ্টি প্রতিবন্দী মানিক মিয়া। এ নিয়ে মুক্তাগাছা থানায় মামলা করেছেন ভুক্তভোগি মানিক মিয়া। পুলিশ এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করলে তিনদিন পর আদালত অপরাধিদের জামিন দেয়। জামিনে মুক্ত হয়ে অপরাধিরা মানিক মিয়ার বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে এবং খুন ও অপহরনের হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। নিরুপায় হয়ে দৃষ্টি প্রতিবন্দী মানিক মিয়া সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১