আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২১, ৭:১৫ অপরাহ্ণ




শাকসবজি-ফল-মাছ রাসায়নিকমুক্ত করবেন কীভাবে

বাহাদুর ডেস্ক :

বাজারে ওঠা শাকসবজি-ফলের সজীবতা দেখে অনেকেই সে গুলোকে টাটকা ভাবেন। কিন্তু অনেক সময় অসৎ ব্যবসায়ীরা এসব কাচামাল সজীব রাখতে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশান। এসব ক্ষতিকর পদার্থ মানবদেহে প্রবেশ করলে মারাত্মক প্রতিক্রিয়া যেমন-নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, গ্যাসট্রাইটিস হতে পারে। কখনও কখনও এসব রাসায়নিকের প্রতিক্রিয়ায় ক্যান্সারের ঝুঁকিও দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, মাছের চোখ দেখলেই বোঝা যায় এতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে কি না। তাদের ভাষায়, ঘোলাটে, অনুজ্জ্বল বা সজীবতার লক্ষণ না থাকলে বুঝতে হবে এতে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়েছে। মাছের মাথা, কানকো ও তেলে এর প্রকোপ বেশি থাকে। রাসায়নিকযুক্ত মাছের পেটের দিক বেশি নরম হয়। মাছ কেনার সময় হাতে নিয়ে দেখে বুঝে কেনা উচিত। রাসায়নিকযুক্ত মাছ সাধারণ মাছের তুলনায় খুব সহজে কাটা যায়। রক্তপাতও তেমন হয় না।

বাজার থেকে ফল, শাক-সবজি, মাছ কেনার পর সেগুলোকে ঘরোয়া উপায়ে রাসায়নিকমুক্ত করার ক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

১. রান্নার আগে লবণ পানি দিয়ে মাছ ভিজিয়ে রাখুন। এতে ক্ষতিকর রাসায়নিকের পরিমাণ ৯০ শতাংশ কমে যায়। এছাড়া, প্রথমে চাল ধোয়া পানি ও পরে সাধারণ পানি দিয়ে মাছ ধুলেও রাসায়নিকের পরিমাণ অনেকটাই কমে।

২. যে কোনও ফল বা সবজি খাওয়ার বা রান্না করার আগে ১০ মিনিট লবণ মেশানো হালকা গরম পানিতে ডুবিয়ে রাখুন। এতে ফল বা সবজি জীবাণুমুক্ত হবে।

৩. অনেকেই শুটকি মাছ খেতে ভালবাসেন। কিন্তু শুটকিতে প্রচুর পরিমাণে রাসায়নিক মেশানো হয়। তাই রান্নার আগে প্রথমে গরম পানিতে ১ ঘণ্টা এবং তারপর স্বাভাবিক পানিতে আরও ১ ঘণ্টা শুটকি ভিজিয়ে রাখুন। এতে মাছটি রাসায়নিকমুক্ত হবে।

৪. মাছ রান্না করার আগে একটি পাতিলে বা গামলায় ৫ চামচ ভিনিগার মিশিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে মাছ পুরোপুরি রাসায়নিকমুক্ত হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০