আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২০, ৫:৫২ অপরাহ্ণ




ময়মনসিংহে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এসপি আহমার উজ্জামান

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ অফিস ॥

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বৃহস্পতিবার রাতে তিন শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন। রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত তিনি নিজে খুঁজে খুঁজে এই কম্বল বিতরণ করেছেন।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাট ফরম, রাস্তায় ও লাইনের পাশে বস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথ শিশু, পঙ্গু, ভিক্ষুক, ছিন্নমূল ও ঘরহীন মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এই কম্বল ও মাস্ক বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পত্নী ও ময়মনসিংহ পুনাকের সভানেত্রী কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, রেলওয়ে থানার ওসি মাজহারুল হক, ১নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দুলাল আকন্দ ও কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপার ও পুলিশ সুপার পত্নী বলাশপুরে (মরাখলা) একটি এতিমখানায় অর্ধশত এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
করোনাকালের শুরু থেকেই পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান অসহায় দিন মজুর, নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত ও নতুন করে বেকার হয়ে পড়া মানুষের মাঝে নিত্যপণ্য চাল, ডাল, তেল, ঈদে সেমাই, চাল চিনি, পথশিশু ও এতিমদের মাঝে ঈদের নতুন জামা উপহার সামগ্রী বিতরণ করে একজন মানবিক পুলিশ সুপার হিসাবে ব্যাপক পরিচিত লাভ করে। একই সাথে পুলিশ সুপার পত্নী কানিজ আহমার গেল বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র, অসহায়দের মাঝে রান্না করা খাবার পৌঁছে দিয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। এবারও একইভাবে শীতের শুরুতেই পুনাকের উদ্দ্যোগে ছিন্নমূল, অসহায়, পঙ্গু ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শীতের শুরুতেই কম্বল পেয়ে অসহায়, ছিন্নমূল হতদরিদ্ররা আনন্দিত।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১