আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২২, ২০২০, ৯:০৯ অপরাহ্ণ




বাড়ি থেকে ডেকে নিয়ে গৌরীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : গ্রেফতার-২

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে এক কলেজ ছাত্রীকে কিন্ডারগার্টেনে নিয়ে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর/২০২০) গৌরীপুর থানায় মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, কলেজ ছাত্রীর সঙ্গে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া পূর্বপাড়ার মোঃ আইয়ুব আলী ফকিরের পুত্র মোঃ নাঈম ফকির (২৪) এর সঙ্গে মুঠোফোনে প্রায় এক বছর যাবত কথাবার্তা চলছিলো। এক পর্যায়ের উভয়ের মাঝে প্রেম প্রণয় ঘটে। শুক্রবার (২০ নভেম্বর/২০২০) রাত সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দিয়ে নাঈম ফকির (২৪) ভিকটিমকে মুঠোফোন কল দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। এরপর তার দুই সহযোগী একই এলাকার (ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া পূর্বপাড়ার) মৃত আলাল উদ্দিনের পুত্র মোঃ রায়হান উদ্দিন (১৯), মোঃ আবু সাঈদের পুত্র মোঃ রিয়াদ মিয়া (২০) এর সহযোগিতায় পাশ^বর্তী প্রি ক্যাডেট স্কুলের ভিতরে নিয়ে নাঈম ফকির জোরপুর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে এলাকাবাসী নাঈম ফকির ও রায়হান উদ্দিন নামে দু’জনকে আটক এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেল আটকে রাখে। গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ সামছুল ইসলাম জানান, খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার, ধর্ষণের ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুইজনকে গ্রেফতার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের রোববার (২২ নভেম্বর/২০২০) বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১