আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৬, ২০২০, ২:১৩ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে সরকারি কর্মচারীদের ২য় দিনের কর্মবিরতি পালন

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

আজ সোমবার ২য় দিনের মতো পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন অফিস ও সহকারি কমিশনার (ভূমি) অফিসে কর্মরত সরকারি কর্মচারীরা।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১১-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করার দাবিতে এ কর্মবিরতি পালন করছেন কর্মচারিরা । সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি কর্মসূচীর আয়োজন করেছে বাকাসস( বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি)। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে বলে জানা যায়। এর মধ্যে দাবি মানা না হলে, ৫ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল ১০ঃ৩০ ঘটিকায় মানববন্ধন, সমাবেশ ও পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানায় কর্মসূচীতে অংশগ্রহণকারী কর্মচারীরা। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মাজহারুল করিম বলেন, আমি ১০ বছর ধরে অফিস সহকারী পদে কর্মরত আছি। অথচ একই পদে নিয়োগপ্রাপ্ত সচিবালয়ের কর্মচারিরা পদোন্নতি পেয়ে উপসচিব পর্যন্ত হচ্ছে,অথচ আমাদের ক্ষেত্রে হচ্ছে বৈষম্য। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে আমাদের দাবী সংবলিত বিষয়টি অনুমোদন দিলেও তার কোন অগ্রগতি দেখা যাচ্ছেনা। তাই ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যেই আমাদের এ কর্মসূচী।

উপজেলার এ দুটি দফতরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলায় শত শত সেবা প্রার্থীরা গত দুদিন ধরে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবেনা বলে জানান ভুক্তভোগীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১