আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২০, ১১:৪৪ অপরাহ্ণ




আবার যদি দেখা হয় : মুন্নী আক্তার

আবার যদি দেখা হয় তোমার আমার
চোখে চোখ কি রাখা হবে! নাকি
অনুশোচনার বেড়াজালে আটকে যাবে বার বার।
পথ কি থেমে সীমানা হারাবে! নাকি
তুমি আমি থেমে যাবো
পিছনে ফেলে আসা স্মৃতিগুলো
দুজন মিলে পথের ধুলোয় কুড়াবো।
হাতে হাত রেখে কথা কি হবে দু’চারটা! নাকি
দীর্ঘশ্বাস ফেলে নীরব কিছু অভিশাপে
ফিরিয়ে নেবো দুজনার চির চেনা হাসিটা।
আবার যদি দেখা হয় তোমার আমার
বুকের মাঝে জমানো তিক্ত যতো কথা
ঝেড়ে ফেলে নিবে কি বুকে জড়িয়ে?
মিটিয়ে নিবে কি অর্পূণতার শত আবদার! নাকি
আগের মতই নতুন ভুলে এড়িয়ে যাবে আবার।
গোধূলির বেলা শেষে ছোট্র পাখির নীড়ে
হাতটি ধরে সঙ্গী করে যাবে কি আমায় নিয়ে? নাকি
সমস্ত হিসেব কষে দীর্ঘশ্বাস বুকের মাঝে পোষে
আবার হারাবো দূর থেকে বহুদূরে!
ফেরা হবে একাই শূণ্য ঘরে।
আবার যদি দেখা হয় তোমার আমার
হৃদয়ে হৃদয় বসিয়ে হবে কি স্বর্গের আবাস! নাকি
অপূর্ণতায় ঘিরে ক’ফোটা চোখের জলে
আবার শুরু হবে যন্ত্রণা হাহাকার
বিষাদ ব্যথায় নরকের বসবাস।
আবার যদি দেখা হয় তোমার আমার
বিচ্ছেদের সমাপ্তির রেখা টেনে
প্রাপ্তি হবো কি দুজন দুজনার !!!




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০