আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৮, ২০২০, ৯:৪৩ পূর্বাহ্ণ




করোনায় মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ

বাহাদুর ডেস্ক :

করোনায় আক্রান্ত হলে মারা গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মোশাররফ হোসেন(এফসিএ)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন একেএম মোশাররফ হোসেন।করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে  তাকে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপির এই নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার জোহরের নামাজের পর ময়মনসিংহ শহরে এবং আসরের নামাজের পর মুক্তাগাছায় একেএম মোশাররফের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একেএম মোশাররফ হোসেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সচিবের দায়িত্বও পালন করেন। এছাড়াও তিনি দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০