আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২০, ৬:২৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র হাতে এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ১৬

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে একমাদক ব্যবসায়ী ও জুয়ারিসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০ পিচ ইয়াবা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। বিভাগীয় নগরীর দিঘারকান্দা বাইপাস ও ত্রিশাল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার), জানান, মাদকের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনাসহ জুয়ামুক্ত ময়মনসিংহ গড়ার জন্য পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপারের কঠোরতায় ডিবি পুলিশ নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার রাতে বিভাগীয় নগরীর দিঘারকান্দা বাইপাস থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ পলাশকে গ্রেফতার করে। সে ত্রিশালের বীররামপুর উজানপাড়ার দুদু মিয়ার ছেলে। এছাড়া এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার মধ্যরাত (সোমবার রাতে) ত্রিশালের নওধার এলাকায় জুয়া বিরোধী অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে জুয়াখেলারত অবস্থায় গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। জুয়াড়িরা হলো, আঃ খালেক, সিরাজুল ইসলাম, ইয়াছিন আলী, সুমন মিয়া, সবুজ, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির, আবুল কালাম, মোখলেছুর রহমান, সাইদুল ইসলাম, মিন্টু, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, রাশেদ আহম্মেদ ও রুবেল। গ্রেফতারকৃতদের নামে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০