আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২০, ৬:১৫ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র হাতে এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ১৬

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে একমাদক ব্যবসায়ী ও জুয়ারিসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০ পিচ ইয়াবা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। বিভাগীয় নগরীর দিঘারকান্দা বাইপাস ও ত্রিশাল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার), জানান, মাদকের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনাসহ জুয়ামুক্ত ময়মনসিংহ গড়ার জন্য পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপারের কঠোরতায় ডিবি পুলিশ নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার রাতে বিভাগীয় নগরীর দিঘারকান্দা বাইপাস থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ পলাশকে গ্রেফতার করে। সে ত্রিশালের বীররামপুর উজানপাড়ার দুদু মিয়ার ছেলে। এছাড়া এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার মধ্যরাত (সোমবার রাতে) ত্রিশালের নওধার এলাকায় জুয়া বিরোধী অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে জুয়াখেলারত অবস্থায় গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। জুয়াড়িরা হলো, আঃ খালেক, সিরাজুল ইসলাম, ইয়াছিন আলী, সুমন মিয়া, সবুজ, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির, আবুল কালাম, মোখলেছুর রহমান, সাইদুল ইসলাম, মিন্টু, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, রাশেদ আহম্মেদ ও রুবেল। গ্রেফতারকৃতদের নামে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১