আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৬, ২০২০, ৬:২২ অপরাহ্ণ




তারাকান্দায় বাদীর দু’পা ভেঙ্গে দিলো আসামিরা

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক তারাকান্দা :

ময়মনসিংহের তারাকান্দায় মামলা প্রত্যাহার না করায় বাদীর দু’পা ভেঙ্গে দিলো আসামীরা।
জানা গেছে, উপজেলার গালাগাঁও ইউনিয়নের দর্জিগাতি গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল রাজ্জাক, ছায়েদুল, আজিজুল, মফিদুল গংদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে ২০১৫ সনে তারাকান্দা থানায় মামলা দায়ের করে। যার নাম্বার- ১৩ (৭) ২০১৫, জি.আর নং- ১৬১/১৫ ইং। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আসামিরা জামিনে আসিয়া মামলা প্রত্যাহারের জন্য বাদী ও তার পরিবারের লোকজনকে নানান ভয়ভীতি ও হুমকি দেয়। গত ২১ আগষ্ট আসামিরা শফিকুল ইসলামের পুকুরে জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করে। বাদী পক্ষের বাধায় আসামিরা চলিয়া যায়। ওই দিন বিকাল সাড়ে ৫টায় শফিকুল ইসলাম ও তার ভাতিজা খাইরুল ইসলাম আসামিদের বাড়ির পাশে দিয়ে যাতায়াত করা কালে বাদি শফিকুলের উপর হামলা করে। আসামিরা বাদি শফিকুল ইসলামের দু’পা রড দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়। এ সময় পারভিন আক্তার (৪০) ও খাইরুল ইসলাম (১৮) গুরুত্বর আহত হয়। এ ব্যপারে শফিকুল ইসলাম বাদি হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০